রামু কলঘর সিকদার পাড়ায় এক গৃহবধূকে লাথি ঘুষি মারে গর্ভপাত নষ্ট করেছে সন্ত্রাসীরা

সিবিবিএন :
কক্সবাজার রামু উপজেলার চাকমার কুল ইউনিয়ন ৪নং ওয়ার্ড টেক্সি পুল কলঘর সিকদার পাড়া  এলাকায় এক গৃহবধূর(আফনান) এর চার মাসের নবজাতক গর্ভপাত নষ্ট করেছে একই এলাকার সন্ত্রাসী বাহিনী।
এলাকার সুত্রে জানা যায় যে ,
গৃহবধুর স্বামী জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে পৌছলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী বাহিনী তাহার উপর হামলা চালায় করে ও গৃহবধুর স্বামী চিৎকারের এলাকার লোকজনের সঙ্গে গৃহবধ ও পুকুর পাড়ে চলে আসে।
একপর্যায়ে গৃহবধূ স্বামীকে সন্ত্রাসীরা লাঠিসোঁটা দিয়ে মারতে দেখে গৃহবধূ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা গৃহবধূর উপর ঝাপিয়ে পড়ে তলপেটে লাথি ঘুষি মারে
পুকুরে ফেলে দেয়। আত্মীয় স্বজনরা গৃহবধুকে সন্ত্রাসী বাহিনী হাত থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কক্সবাজার সদর হাসপাতালেের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে ভর্তি করে। গৃহবধূর তলপেটের আঘাতে বেদম রক্তপাত হওয়ায় চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করার পর দেখা যায় যে , গৃহবধূর পেটে থাকা চারমাসের গর্ভপাত নবজাতক মারা গেছে। কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসক গৃহবধূর পেটে থাকা চারমাসের গর্ভপাত মারা যাওয়া নবজাতককে অপারেশন থিয়েটারের মাধ্যমে বের করে। বর্তমানে গৃহবধূ কক্সবাজার সদর হাসপাতালে দ্বিতীয় তলায় মৃত্যু সাথে পাঞ্জা লড়ে আছেন।

এদিকে গৃহবধূর স্বামী আরমান জানিয়েছেন, টেক্সীপুল কলঘর সিকদার পাড়া  এলাকার কিছু সন্ত্রাসীরা বার বার আমার পৈতৃক পুকুর সংলগ্ন জমি দখল করতে মরিয়া হয়ে আমার উপর হামলা চালিয়ে আসছিল। ঐ সন্ত্রাসীরা যথা (১)শাহাদাৎ হোসেন পিতা মুফিজুর রহমান , (২)-ফয়সাল পিতা ফরিদ ( ৩)-কামরুল হাসান জুয়েল পিতা মো: রুবেল, (৪)-ইমরান হাসান পিতা - গোলা রহমান (৫) আদনান পিতা - গোলা রহমান
সর্ব সাং টেক্সীপুল কলঘর ৪ নং ওয়ার্ড চাকমার কুল রামু।
আরও ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা বিগত ১৯ নভেম্বর ২২ ইংরেজি তারিখে একই কায়দায় দা,ছুরি, লোহার রড দ্বারা হামলা চালিয়ে আমার সর্বশরীরে আঘাত করে মৃত্যু ভেবে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে আমি সুস্থ হয়ে রামু থানায় সন্ত্রাসীর বিরুদ্ধে একখানা অভিযোগ দায়ের করি। সন্ত্রাসীরা রামু থানায় হাজির না হয়ে উল্টো আমাকে গুম-খুন ও জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার নামাজের পর আমাকে একা পেয়ে সন্ত্রাসী বাহিনী শাহাদাৎ, এমরান, আদনান, জুয়েল, কামরুল , ফয়সাল আরও ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ি ফেরার পথে ঘিরে ফেলে আমার চিৎকারে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা আমাকে ও আমার গর্ভবতী স্ত্রীর উপর হামলা চালায় এতে আমার স্ত্রীর পেটে থাকা চারমাসের গর্ভপাত নষ্ট হয়ে যায় বলে জানান ডাক্তার।
সন্ত্রাসীর হামলায় হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ে গৃহবধূ জানান যে, পুকুর পাড়ে জমি জবর দখল নিয়ে আমার স্বামী আরমানকে সন্ত্রাসী ফয়সাল, ইমরান, আদনান, কামরুল, জুয়েল, শাহাদাৎ আরও অনেকে হত্যার উদ্দেশ্য হামলা চালায় এতে আমি চিৎকারের শব্দ শুনে পুকুর পাড়ে পৌছলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা, তলপেটে লাথি ঘুষি মারে মাটিতে ফেলে দেয় এবং তখন জ্ঞান হারিয়ে ফেলি।
যখন আমার জ্ঞান ফিরে এসে দেখি আমি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি এবং পেটে থাকা চার মাসের গর্ভপাত নষ্ট হয়ে বলে জানান ডাক্তার।
গৃহবধূ আরও জানান, আমি বাদী হয়ে সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে গর্ভপাত নষ্ট ও শিশু হত্যা মামলা দায়ের করব।
এ বিষয়ে হাসপাতাল সুত্রে জানা যায় যে, গৃহবধূ আফনান এর লাথি ঘুষি, ভারি কিছু আঘাতে চার মাসের গর্ভপাত নষ্ট হয়েছে।

Post a Comment

0 Comments