নাচির উদ্দিন পিন্টু: ঈদগাঁওতে বসবাসকারী প্রথম করোনা পজেটিভ আসা মোঃ আলমগীরের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ রাতে বাজারের পার্শ্ববর্তী জাগিরপাড়ায় প্রশাসন তার বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেম্বার মরহুম সৈয়দ আলমের পুত্র। করোনা পজেটিভ হওয়া আলমগীর জানান, কয়েকদিন আগে তিনি ঈদগাঁও বাজারের মাছ বাজারে বেশ কিছু মানুষের সাথে ধাক্কাধাক্কি খান। এসময় তিনি অসুস্থতা বোধ করেন। গত শুক্রবার তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে গিয়ে নমুনা টেস্টের জন্য সেম্পল দিয়ে আসেন।
আজ সেই টেস্টের ফলাফল প্রকাশিত হলে তার রিপোর্ট পজিটিভ আসে। একই দিন বিকেলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ইনচার্জ আসাদুজ্জামান এবং এ এসে আই মহিউদ্দিন তার সাথে যোগাযোগ করেন ফোনে। তারা তাকে বাড়িতে থাকার পরামর্শ দেন।
অন্যদিকে রাত ৮ টার একটু আগে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা গিয়ে তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করেন। লকডাউন ঘোষণাকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান, এস আই মোঃ ইমরান হোসেন, এ এস আই মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে এ প্রতিনিধি ফোনে আলমগীরের সাথে যোগাযোগ করলে জানান, বর্তমানে তিনি বাড়িতে সুস্থ রয়েছেন। তবে তার একটু একটু একটু কাশি রয়েছে।


0 Comments