গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১০জন মোট মৃত্যু সংখ্যা ১২০ জন নতুন শনাক্ত ৩৯০ জন ৩ হাজার ৭৭২ জন



সিবিবিএন ডেক্স :  

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭২ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। মোট সুস্থ এখন ৯২ জন।

বুধবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫২ জনের। আগের কিছু ছিলো। তা মিলে ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিনের তুলনা ৪ দশমিক ২ শতাংশ বেশি।’

ডা. সুলতানা বলেন, ‘মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। ৭ জন ঢাকায়, ৩ জন ঢাকার বাইরে। বয়সের হিসেবে ৬০ এর উপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সীর মধ্যে ২ জন।’

তিনি জানান, গত ২৪ ঘন্টায় আইসলুশনের নেয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসলুশনের আছেন ৯০০ জন।

এসময় তিনি প্রতিদিনের মতো করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিধিমালাগুলো তুলে ধরেন।


Post a Comment

0 Comments