ইরানে হামলার চক করছে ইসরায়েল।


ইরানের পরমাণু কর্মসূচি ভণ্ডুল করতে দেশটিতে দুই মাসের মধ্যে সামরিক হামলার পরিকল্পনা করছে ইসরাইল।     ইসরাইলের সেনাপ্রধান আভিভ কোহাভি বলেন, আসল বিষয় হলো মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। অসংখ্য গোয়েন্দা, অভিযান সক্ষমতা এবং ব্যাপক সমরাস্ত্র নিয়ে কাজ নিঃসন্দেহে জটিল। কিন্তু তা সত্ত্বেও আমরা এসব নিয়ে কাজ করছি। মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মিত্রদের থামানোর জন্য ইসরাইল কর্মতৎপরতা অব্যাহত রেখেছে।  এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গ্যান্টজ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্লান-বি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার অনুমান, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র ২ মাস দূরে আছে। তার এই কথা থেকে ধারণা করা হচ্ছে ৬০ দিনের মধ্যে ইসরাইল ইরানে হামলার পরিকল্পনা করছে।  এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে।সন্ত্রাসবাদে ইরানের সমর্থন, রাষ্ট্রহীন গোষ্ঠীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ আঞ্চলিক স্থিতিশলীতা বিনষ্ট করছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।  তেহরান ইতোমধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা ২০১৫ সালের পরমাণু কর্মসূচি চুক্তি মানবে না।

Post a Comment

0 Comments