ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার প্রিয় জন্মভূমি কক্সবাজার জেলা সহ দেশ বাসীকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ “ঈদ মোবারক”।
ঈদুল ফিতরের প্রসঙ্গ নিয়ে তিনি জানান,ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
কিন্তু বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে এবারের ঈদুল ফিতর একেবারে ভিন্নভাবে উদযাপিত করতে যাচ্ছি আমরা।
কেউ কারো বাড়ীতে যাবেনা ঈদের দাওয়াত খেতে,নিজেরা ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোথাও খোলা ময়দানে গনজামায়েত করা যাবেনা।স্ব্যাস্থ্য বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য বলা হয়েছে ।তাই আমি সকলকে অনুরোধ করব সবাই নিজ নিজ অবস্থানে থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য।
করোনা ভাইরাস মোকাবেলায় দেশের যে সকল জন প্রতিনিধি গন কর্মহীন,গরীব-দুখী অসহায় মানুষদের মাঝে করোনা ও ঈদ উপহার সামগ্রী পোঁছে দিতে নিরলস চেষ্টা অব্যহত রেখেছেন,আমি তাদের সু-স্ব্যাস্থ্য কামনা করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেই সাথে দেশ বিদেশে অবস্থানরত সকল ছাত্রলীগ এর কর্মী দের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
তিনি আরও জানিয়েছেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্নসংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির,এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে,গ্রামগঞ্জে, সারাবাংলায়,সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে,মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন । ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।
তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধরনের মানুষ মিলেমিশে বসবাস করছে । এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য ।
তিনি আরও বলেন ,‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম । এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ’তিনি আরও বলেন,ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে । ইসলামের মর্মার্থ ও অন্তনিহত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ-উল-ফিতরে এ প্রত্যাশা করি । এই করোনা ভাইরাস মহামারি থেকে দেশ বাসিকে হেফাজত করুন আল্লাহর কাছে এই দোয়া করি

0 Comments