ঢাকা : স্থানীয় এমপি-মেয়রের অনিয়মের খবর প্রকাশ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও আমার এমপি ডটকম চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্তের অফিসে হামলা করেছে সন্ত্রাসিরা। চারশের অধিকজনের একটি বাহীনি সাথে নিয়ে সোমবার বিকেলে স্থানীয় মেয়র ও যুবলীগ নেতা আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। নেতৃবৃন্দ বলেন, পত্রিকাতো শুধু গুনকীর্তনের জায়গা নয়। পক্ষে-বিপক্ষেতো পত্রিকা লিখবেই। তাই বলে পত্রিকা অফিসে হামলা বর্বরোচিত হামলা এদেশের সাংবাদিক সমাজ মেনে নিবেনা। অবিলম্বে সরকারের উন্নয়ন কর্মকান্ডে ব্যয়িত অর্থের সুস্ঠু তদন্তের দাবি করছি।
জানাগেছে, হামলাকারীরা উচ্চস্বরে অকথ্য ভাষায় গালাগাল করে এ হামলা চালায়। এতে অফিসের কি পরিমান ক্ষতিসাধন হয়েছে তা এ মূহুর্তে নিশ্চিত করে কেউ বলতে পারেননি। বিকেল ৫টার দিকে হামলার সত্যতা স্বীকার করে এমন তথ্য বিএমএসএফকে জানিয়েছেন আমার এমপিডটকম সমন্বয়কারী সাদির হোসেন রাহিম।


0 Comments