চকরিয়ায় নানান কর্মসূচি আয়োজনের মাধ্যমে পালিত হল মুজিব শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস



সাইফুল ইসলাম চকরিয়া প্রতিনিধিঃ-
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় নানান কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। চকরিয়া উপজেলা প্রশাসক নুর উদ্দীন মাহমুদ শীবলি নোমানের সভাপতিত্বে কেক কেটে শুরু হয়েছে মুজিব শতবার্ষিকীর কর্মসূচি।
উপজেলা প্রশাসক কতৃক আয়োজিত অনুষ্ঠান সহ উপজেলার সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকরিয়া পেকুয়ার মাননীয় সংসদ জনাব আলহাজ্ব জাফর আলম এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী,চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি,উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হকছুট্টু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা জেসমিন হক জেসি চৌধুরী,পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মহসিন বাবুল,কাকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাকারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব শওকত ওসমান সহ স্থানীয় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মুজিব শতবার্ষিকীর কর্মসূচি অনুযায়ী খতমে কুরআন,মিলাদ,স্কুল কলেজে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,অসহায় ঘরহীন মানুষের মাঝে ঘর বিতরণ ও চাবি প্রদান সহ দুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জাতির পিতার ভাষ্কর্যে পুষ্প প্রদান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments