কুতুবদিয়া উপজেলা কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমপন্ন







মিজানুর রহমান কুতুবী :    কক্সবাজার কুতুবদিয়া উপজেলা    আলী আকবর ডেইল ইউনিয়নে চৌধুরী পাড়ায় অবস্থিত কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সহ-সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারী) মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে  এ বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আজিজুল হক সিদ্দিকী এর সভাপতিত্বে মাওলানা শামসুল আলম কুতুবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছফা বিকম। এসময় তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দিক নির্দেশনা মূলক বক্তব্য এবং মাদ্রাসার উন্নয়নের স্বার্থে ২ লাখ টাকা অনুদানসহ ১টি সৌর বিদ্যুত দেয়ার অঙ্গিকার করেন। এঅনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রজব আলী এবং অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সুপার কাজী মাওলানা আবুল আনছার মোঃ শোয়াইব সিদ্দিকী।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। বিদায় অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু শিক্ষাই নয়, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই, শুধু শিক্ষিত হলেই হবে না তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।

এছাড়াও সভাপতি বিদায়ী অবসরপ্রাপ্ত সহ সুপার মাওলানা আমান উল্লাহ কুতুবী এর উদ্দেশ্য বলেন, দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের সহ-সুপার হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্ত্রু জ্বল জ্বল করছে।শেষে বিদায়ী সহ-সুপার কে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।  এসময় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৯ জন শিক্ষার্থী।

Post a Comment

0 Comments