তবে, মহামারি করোনা নতুনভাবে আঘাত হানায় সবার মধ্যেই কাজ করছে আতঙ্ক। করোনার কারণে নিয়মনীতি মেনে চলতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
মাসটি ঘিরে ব্যস্ত সময় পার করছেন মুসলিম-অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরের ব্যবসায়ীরা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন বসেছেন তারা। সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন রোজাদাররাও।
জম্মু কাশ্মীরের এক রোজাদার বলেন, আলহামদুলিল্লাহ পবিত্র এ মাসটি আবার আমাদের মাঝে এসেছে। কিন্তু মহামারি করোনা আমাদের মাঝে এখনো আছে। ভাইরাসটি দ্রুত চলে যাক এই দোয়ায় করছি আমরা।
এক ব্যবসায়ী বলেন, এই মাস মহিমান্বিত; যা আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে। পবিত্র এ মাসে সারা বিশ্বের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।
ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ মুসলিম। সংখ্যার হিসেবে ২০ কোটি।

0 Comments