দেশের এন্টারটেইনমেন্ট বিভাগে শীর্ষ ফ্রি অ্যাপ টফি এক্সক্লুসিভলি প্রথমবারের মত সম্পূর্ণ বাংলায় প্রচার করছে মুসলিম বিশ্বের ‘গেম অব থ্রোনস’ খ্যাত দিরিলিস আরতুগ্রুল এর সিকুয়েল তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’। যা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
যদিও এদেশের দর্শকের কাছে এটি সাবটাইটেল জনপ্রিয় হয়েছে।
মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে অভূতপুর্ব সাড়া পাচ্ছে সিরিজটি। বাংলালিংকের টফি-তে এখন পর্যন্ত ‘কুরুলুস ওসমান’-এর আশিটিরও বেশি পর্ব মুক্তি পেয়েছে। প্রতিটি পর্বেই দর্শকদের জন্য রয়েছে টান টান উত্তেজনা এবং এই সিরিজের ঘটনা প্রবাহ দর্শকদের দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম। এখন পর্যন্ত এই সিরিজটির সবগুলি পর্ব কোটি বারের বেশি দেখা হয়েছে।
কুরুলুস ওসমান এবং টফি’র এই সাফল্য সম্পর্কে বাংলালিংকের ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘বাংলাদেশের দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমরা এই অ্যাপটি সাজিয়েছি। স্ট্রিমিং অ্যাপের টিকে থাকার জন্য এক্সক্লুসিভ কনটেন্টের কোন বিকল্প নেই। বিষয়টিকে গুরুত্ব দিয়ে টফি’র জন্য আমরা এক্সক্লুসিভ কনটেন্ট নিয়ে কাজ করছি। দর্শকদের মানসম্মত বিনোদন প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে দর্শকদের জন্য আরও চমক নিয়ে আসবে টফি।’
বাংলাদেশে এই মুহুর্তে গুগল প্লে-স্টোরের টপ ফ্রি এন্টারটেইনমেন্ট বিভাগে শীর্ষ অবস্থানে রয়েছে স্ট্রিমিং অ্যাপ টফি। বিভিন্ন ধরনের প্রি-লোডেড এন্টারটেইনমেন্ট কনটেন্টের পাশাপাশি এই প্লাটফর্মে একশটিরও বেশি টিভি চ্যানেল লাইভ দেখা যায়।
এছাড়াও ক্রিকেট ও ফুটবল দুনিয়ার সকল উত্তেজনাপূর্ণ ম্যাচ লাইভ দেখার ব্যবস্থা আছে এই প্লাটফর্মে। আর এই সকল সুবিধাই গ্রাহক পাবেন বিনামূল্যে। গ্রাহক যে কোন ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই টফি স্ট্রিম করতে পারবেন।

0 Comments