শেকাফ উদ্দিন :
কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ষ্টেশনে আগুনে ভূস্মিভূত হল ৮টি দোকান।
সোমবার (২২ জানুয়ারী) সকাল ৯টার দিকে হারবাং বাস ষ্টেশনে অগ্নিকান্ডে এ র্দূঘটনা ঘটেছে।
স্থানীয় একব্যক্তি বলেন, ,সকাল ৯টার সময় জসিম উদ্দিনের দোকানের কর্মচারী দিদার সহ তারা বন্ধু মিলে দিয়াশলই নিয়ে দুষ্টুমির জের ধরে তুলায় আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সেই আগুনের লেলিহানে পুড়ল মহিউদ্দিনের দুইটি গ্রিল ওয়ার্কসপ,জসিম উদ্দিনের লেপ তোষকের দোকান, নাছির উদ্দিন ও আনোয়ারের দুইটি অটো রিক্সার গ্যারেজ,রুকন উদ্দিনের ইলেকট্রিক দোকান, জওহর লাল কর্মকারের কামারের দোকান পুড়ে লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
আগুনের খবর পেয়ে,
চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।সুতরাং ক্ষতিগ্রস্থ দোকানদারদের কে প্রশাসনের মাধ্যমে সহযোগতিার করবে বলে জানিয়েছেন।

0 Comments