বাসটার্মিনাল সংলগ্ন লারপারা স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যা।


সিবিবিএন ডেক্স :কক্সবাজার সদর ঝিলংজা  ১নং ওয়ার্ড লার পারা দেলোয়ার হোসেনের  পুত্র জসিম উদ্দিনকে ২০১৮ সালে বিয়ে করেন কক্সবাজার  পৌরসভার ১০নং ওয়ার্ডের দুলাল মিয়ার মেয়ে রোকসানা আক্তার (চুনচুরি)। বিয়ের পর কিছুদিন সংসার ভালভাবে চলে। তারপর নেমে আসে সংসারে অশান্তি প্রতিনিয়ত ঝগড়া। জসিম একজন মাদকসেবী নিহত রোকসানা আক্তার তা পছন্দ করতেন না। তাই স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।  মামলা ও ঝগড়া মধ্যে চলে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। সন্তানের দিকে চিন্তা করে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মামলা আপোষের সিদ্ধান্ত নেয়। নিহত রোকসানা গত ৭ই অক্টোবর  কক্সবাজার আদালতে যান এবং স্বামীর বাড়িতে ফিরে আসেন।    ঐদিন  দিবাগত রাত্রে রোকসানা আক্তারকে স্বামী ও তার পরিবারের অন্যান্যরা তাকে হত্যা করেছে বলে জানান নিহত রোকসানা আক্তার পিতা দুলাল মিয়া। ৮ই অক্টোবর কক্সবাজার সদর হাসপাতাল  মর্গে লাশ নেওয়া হলে ডাক্তার জানান প্রাথমিকভাবে    লাশের শরীরে ও গলায় নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে, ময়না তদন্তের পর পরিপুর্ণ রিপোর্ট দেওয়া যাবে। এদিকে নিহত রোকসানা আক্তারের পিতা বাদী  হয়ে  একখানা হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
                                        

Post a Comment

0 Comments