বেপরোয়াভাবে পাহাড় কাটছে হোয়াইক্যং ঝিমন খালি মিনাবাজারে নওয়াজ বাহিনী।

সিবিবিএন ডেক্স :
কক্সবাজার টেকনাফ উপজেলা হোয়াইক্যং ঝিমন খালি মিনাবাজার  এলাকায় মৃত শফিকুর রহমানের পুত্র নওয়াজ মুর্শেদ ও সিন্ডিকেট বাহিনী বেপরোয়াভাবে দিন দুপুরে পাহাড় কেটে জমি দখল আসছে এরকম অভিযোগ উঠেছে। তিনি তার লালিত বাহিনী দ্বারা পাহাড় কেটে জমি দখলে নিতে মরিয়া হয়ে পাহাড় কাটা ঝাপিয়ে পড়েছে। একদিকে পাহাড় কেটে জমি দখল অন্যদিকে মাটি বিক্রি করে বড় ধরনের টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যপক অনুসন্ধানে জানা গেছে নওয়াজ মুর্শেদ মুলত একজন ডিস লাইন ব্যবসায়ি , তাঁর বিগত বছরগুলোতে আর্থিক অবস্থা তত সচ্ছল ছিল না পরিবারের  কারণ মামলা জর্জরিত এখন লক্ষ কোটি টাকার মালিক। যার পরিবারে মামলা খরচ  জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরত  এতো টাকার মালিক কিভাবে এখন জনমনে প্রশ্ন ?   নওয়াজ মুর্শেদের টাকার উৎস শীঘ্রই বেরিয়ে আসবে প্রতিবেদকের ২য় পর্ব সংবাদে, তার বাহিনীর খুঁটির জোর কোথায় । তার পরিবারের সংক্ষিপ্ত  পরিচিতি, শফিকুর রহমানের প্রকাশ (শফিক মাষ্টার )  ৫ পুত্র ছালেম,খালেক, নওয়াজ, কামাল,  খুরশিদ। ছালেম আপন মা হত্যাকারী, মেঝ ভাই ফরেস্ট অফিসার হত্যা মামলা আসামি, বর্তমানে সাজাপ্রাপ্ত হয়ে কক্সবাজার জেলা কারাগারে সাজাভোগ করছেন এবং নওয়াজ মুর্শেদ একাধিক মামলা আসামি হয়ে মামলা মাথায় নিয়ে ঘুরছেন বাকীরা  নিজের সংসার ব্যস্ত। তাই পাহাড় কাটা ও মানুষ হত্যা এদের কোন ব্যপার নয়। নওয়াজ মুর্শেদের পাহাড় কাটা নিয়ে হোয়াইক্যং ফরেস্ট অফিসে কর্মকর্তা বেশ কয়েকবার বাধা দিলে ও নওয়াজ মুর্শেদ মুলত, কোন কর্নপাত করেনি। উল্টো দ্বিগুন উৎসাহে দিন দুপুরে পাহাড় কেটে জমিদখল যাচ্ছে তার বাহিনী দিয়ে এ মর্মে অভিযোগ  উঠেছে।   এমনকি ঝিমন খালি মিনাবাজার এলাকার হতদরিদ্র পরিবারের সামান্য মাথা গুজার পাহাড়ি বসতভিটার জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তার বাহিনী হাতে রক্ষা পায়নি এলাকার  বি এস খতিয়ান অন্তভুক্ত জমি দখল করে  বাড়ি নির্মান ও চলালের রাস্তা করেছে  ছবিতে দেখা যাচ্ছে।  নওয়াজ মুর্শেদকে পাহাড় কাটা বিষয়ে  তার মুঠো ফোনে প্রতিবেদক যোগাযোগ করা হলে সংযোগ পায়নি। এ বিষয়ে প্রতিবেদক হোয়াইক্যং ঝিমন খালি মিনাবাজার ফরেস্ট অফিসে কর্মকর্তা কাছে জানতে চাওয়া হলে তিনি  নির্ভরযোগ্য উত্তর দিতে পারেননি। হোয়াইক্যং ঝিমন খালি মিনাবাজার  এলাকাবাসীর দাবি এভাবে পাহাড় কেটে জমি দখল করা হলে বন ভুমি উজাড় হয়ে যাবে  নওয়াজ মুর্শেদ বাহিনী হাত থেকে    ঝিমন খালি মিনাবাজার পাহাড় গুলো  রক্ষা করা অতিব জরুরী  ।                                                                      
নওয়াজ মুর্শেদ আলাপচারিত অবস্থা।    
                                                                                        

Post a Comment

0 Comments