বৃহত্তর ঈদগাঁও ড্রাম ট্রাক ও পিকআপ চালক সমবায় সমিতির ভোট গ্রহণ ২৮শে অক্টোবর ২০১৯ ইংরেজি।


প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাঁও ড্রাম ট্রাক ও পিকআপ চালক সমবায় সমিতির ভোট গ্রহণ আগামী ২৮শে অক্টোবর ২০১৯ ইংরেজি। গত ২৫শে সেপ্টেম্বর নির্বাচন কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় নিন্নোক্ত সিদ্ধান্তবলী সবার সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।   নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম জানান জাহাঙ্গীর আলম ও ছলিমউল্লাহ সহ আমরা তিনজনকে সমিতির নিয়মিত ব্যবস্হাপনা কমিটি কতৃক নিয়োগ গ্রহণ করা হয়েছে। অত্র কমিটির দায়িত্ব ও সমবায় সমিতি আইন ২০০১ ও ২০০৪ এবং উপ আাইন বিধিমোতাবেক নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা ‌, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ২৭ বিধি মতে নির্বাচনী তফশীল ঘোষণা করা আবশ্যক। ইহার আলোকে নির্বাচন ব্যপারে সবার সাথে আলাপ আলোচনার পর নিন্নোক্তভাবে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। উক্ত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের তারিখ ৮/৯ অক্টোবর ২০১৯ ইংরেজি সকাল ১০টা হতে বিকাল ৪টা, মনোনয়ন বাঁচাই ও খসড়া তালিকা প্রকাশের তারিখ ঐ দিন বিকেল ৪টা সমিতির কার্যালয়ে। প্রার্থীর মনোনয়ন বৈধ কিংবা বাতিলের বিরুদ্ধে সংক্কুদ্ধপক্ষের আপিল আবেদন দাখিল ১৩/১৪ ই অক্টোবর অফিস চলাকালীন সময়ে জেলা সমবায় অফিস কক্সবাজার।     আপিল আবেদন বিষয়ে শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান ১৫/১৬ ই অক্টোবর অফিস চলাকালীন সময়ে জেলা সমবায় অফিস কক্সবাজার। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৮ ই অক্টোবর বিকেল ৪টা অফিস চলাকালীন সমিতির কার্যালয়ে। ভোট গ্রহণ আগামী ২৮শে অক্টোবর ২০১৯ ইংরেজি তারিখ সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বলে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে বলে জানালেন সমিতির নির্বাচন পরিচালনা  কমিটির   সভাপতি শফিউল আলম।                                                                                                                        

Post a Comment

0 Comments