ভুয়া জন্মনিবন্ধন ও জাতীয় সনদ জালিয়াতি চক্রের ৫ সিন্ডিকেট সদস্য আটক অধরা আবু হোয়াইরা


সিবিবিএন ডেক্স :কক্সবাজার  শহরে ভুয়া জন্মনিবন্ধন ও জাতীয়সনদ জালিয়াতি চক্রের গোপন সংবাদ ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডি বি) পুলিশ লাল দিঘীর দক্ষিণ পাড় জিয়া কমপ্লেক্স  অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র ও ভুয়া জন্মনিবন্ধন জালিয়াতি চক্রের কাজেের সহায়তা ৫ সদস্য আটক করেছে। এ সময় তাদের জালিয়াতি কাজে ব্যবহ্নত কম্পিউটার স্ক্যানার ও প্রিন্টার উদ্ধার করা হয়। সোমবার বিকালে পুলিশসুপার এ বি এম মাসুদ হোসেনর নির্দেশে শহর (ডি বি) পুলিশের একটি দল অভিযান চালায় জিয়া কমপ্লেক্সর এস ইন্টান্যাশনাল নামীয় একটি প্রতিষ্টানের অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের সদস্য আটক করেন। আটককৃত সদস্য হলেন কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আবদুরহিমের পুত্র মোহাম্মদ রাশেদ. চকরিয়া থানা মেধা কচ্ছপিয়া খুটাখালী হারুন রশীদের পুত্র মোহাম্মদ ওসমান. কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত ইলিয়াসের পুত্র শফিকুল ইসলাম. একই ওয়ার্ডের মোহাম্মদ ছৈয়দকরিম এ-র পুত্র ফরহাদ. কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের এস এম পারার শামশুলহোদার পুত্র  তামিম।  আটককৃত সিন্ডিকেট সদস্য দীর্ঘদিন ধরে ভুয়া জন্মনিবন্ধন জাতীয় সনদ পাসপোর্ট তৈরী করে রোহিন্গাদের বিদেশ গমনের সহায়তা করে আসছিল। তাদের কাছ থেকে জব্দকৃত মালামাল গুলো হচ্ছে ১টি ডেল নামীয় সি পি ইউ কোর আই থ্রি. ডেল নামীয় কোর আই ফাইভ. ১টি ডিলাক্স নামীয় সি পি ইউ ও ১টি স্যামসং ১৫ ও মনিটর ১টি ক্যানন স্ক্যানার এবং ১টি প্রিন্টার। 
জেলা গোয়েন্দা শাখার পুলিশ ইন্সপেক্টর মানস বড়ুয়া বলেন আটককৃত প্রাথমিকভাবে স্বীকার করেন তারা পরস্পরের জোগসাজোসে রোহিন্গাদের ভুয়া জন্মনিবন্ধন জাতীয় সনদ ও পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিল। 
তিনি আরও জানান আটককৃত ব্যক্তিদের ডিজিটাল ও নিরাপত্তা আইনে প্রক্রিয়া চলছে। ভূয়া জন্ম নিবন্ধন ও জাতীয় সনদ জালিয়াতি মূল হোতা আবু হোয়াইরা নামক যুবক এখনো  আটক হয়নি এ ব্যাপারে আটক ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান গোয়েন্দা অফিসার মানস বড়ুয়া।                                                                                 



Post a Comment

0 Comments