ইদগাঁওতে ভিলেজ ডক্টরস ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন।


এম শফিউল আলম অযাদ :কক্সবাজার সদরে ইদগাঁওতে এক ঝাঁক  অভিজ্ঞ পল্লী চিকিৎসকদের সংগঠন ভিলেজ ফোরামের ১মবর্ষপুর্তি সম্পন্ন হয়েছে। ২৭শে সেপেটম্বর সকাল সাড়ে ৯টায় থেকে ইদগাও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ফোরামের সভাপতি পল্লী ডাঃ এহেসানুল হকের সভাপভ্বিতে ও সাধারণ সম্পাদক ডাঃ বজলুল রহিমের  পরিচালনায়  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ সদস্য সদর রামু আসনের সাইমুম সরওয়ার কমল। আমন্ত্রিত অতিথি হিসেবে সদর উপজেলা কক্সবাজার আওয়ামীলীগের সভাপতি আবু তালেব ও উক্ত ভিলেজ ডক্টরফোরামের উপদেষ্টা ডাঃ রুপস পাল এবং ডাঃ তৃণা সাহা। আরও বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ  মুক্তিযোদ্ধা শামসুল হুদা ইদগাও কেমিস্ট ও ড্রাগিষ্ট সভাপতি শাহনেওয়াজ মিন্টু  ইদগাও বাজার কমিটির আহবায়ক সিরাজুল হক। আরও উপস্থিত ছিলেন ইদগাঁও ডক্টর ফোরামের সহ সভাপতি রেহেনা নোমান  কাজল সহ সাধারণ সম্পাদক ডঃ আলমগীর তথ্য বিষয়ক সম্পাদিকা পল্লী ডাঃ শাহেদা হাসিনা খুকী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক পেশাজীবি সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ফোরামের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ইদগাও ডক্টরস ভিলেজ ফোরামের পক্ষ থেকে সাংসদ সাইমুম সরওয়ার কমল ও চিকিৎসক এবং রাজনীতিবিদ তিনজন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।                                                                                                                  

Post a Comment

0 Comments