কিছুতেই থামছেনা নাপিত খালি বটতলীর মনজুর ড্রাইভার ও পুত্র জসিমের পাহাড় কাটা।

সিবিবিএন বার্তা
:কক্সবাজার সদর ইসলাম পুর বটতলী নাপিত খালি মৃত আব্দু নবীর পুত্র মনজুর ড্রাইভার ও তার পুত্র জসিম দীর্ঘদিনধরে দিন দুপুরে দেদারচ্ছে পাহাড় কেটে যাচ্ছে। অথচ ফরেস্ট অফিসে নাকের ডগায় খবর নেই রেঞ্জ কর্মকর্তার। দেখে ও না দেখা'র মতো পাশ কাটিয়ে চলে উক্ত ফরেস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারী। দিন দিন উজাড় হয়ে যাচ্ছে বটতলী নাপিত খালির মুল পাহাড়। বেপরোয়া হয়ে যাচ্ছে পাহাড় খেকো ভুমিদস্যুরা কিছুতে সামলানো যাচ্ছে না সবুজবন ঘেরা পরিবেশ বান্ধব পাহাড়। মনজুর ড্রাইভার ও পুত্র জসিম  পাহাড় কাটার মুল নায়ক বটতলী নাপিত খালি। তাদের চত্রছায়ার এ-সব কর্মকান্ড সংঘটিত হয়ে  থাকে বলে অভিযোগ উঠেছে। মনজুর ড্রাইভার পেশায় একজন ট্রাকচালক। আলাউদ্দিনের প্রদীপের মতো দিনেে দিনেে গড়ে উঠেছে সম্পদ। তৈরী করছে বাড়ি গড়ে তোলেছে গরুর খামার ও   বটতলী স্টেশনে নতুন দোকান জনমনে প্রশ্ন এ-সবের উৎস কোথায়? যে লোক বছর দুয়েক আগে নুন আনতে পান্তা ফুরানোর দৃশ্য সবার মনে আছে। মনজুর ড্রাইভার এখন ট্রাক চালায় না ঘরে বসে আয় করে। এ সুবাদে নজর পড়ে পাহাড় কাটার মতো জঘন্য অপরাধে পাত্তা দিচ্ছে না ফরেস্ট অফিসে কর্মকর্তা ও কর্মচারীকে কেটে যাচ্ছে দিন দুপুরে সবুজবন ঘেরা পাহাড়। থামছে না পাহাড় কেটে মাটি বিক্রির উৎস ও চালিয়ে যাচ্ছে প্রতি নিয়ত এ কার্যক্রম উঠেছে এ রকম অনেক অভিযোগ।  মনজুর ড্রাইভার ও  তার পুত্র জসিম দীর্ঘদিন পাহাড় কেটে মাটি বিক্রি  ও   পাহাড়ি জমি বিক্রি এ রকম অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদক এ ব্যপারে মনজুর ড্রাইভারের সাথে মুঠোফোনে যোগাযোগ  করা হলে নির্ভরযোগ্য উত্তর দিতে পারেনি।     অপরদিকে মনজুর ও তার পুত্র জসিমের পাহাড় কাটা বিষয়ে নাপিত খালি বটতলী ইসলাম পুর ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এরকম ঘটনা খুবই দুঃখজনক তবুও সত্যতা প্রমাণ পাওয়া গেলে আমি আইনগত পদক্ষেপ নেব। তিনি আরও বলেন পাহাড় কাটা গাছপালা কাটা সবুজবন উজাড় করা জঘন্যতম অপরাধ কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার এখন কঠোর নজরদারী পাহাড় কাটা উপর এবং  কেউ আইনের উর্ধে নয়।                                                                                                                                                 

Post a Comment

0 Comments